উপহার
উনাইশৈ মারমা
আধুনিকতার ছোঁয়া এড়িয়ে,
সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে,
উনিশ শতকের মায়াবী যুগ ফিরে আসুক ।
আসুক প্রতিবছরে নতুন বসন্তের ছোঁয়া।
মুগ্ধতায় ভরে উঠুক প্রকৃতি প্রেমিকের চোখ,
চোখ ধাঁধানো সৌন্দরযে ঝলসে যায় সবকিছু ।
হাওয়ায় মিলিয়ে যাক জমে থাকা শত অভিমান ।
রঙিন ফুলের সুবাসে ভরে উঠুক ধরিত্রী,
অভিমানে নিখোঁজ প্রেমিক ফিরে আসুক ।
ফিরে আসুক চিঠির সে যুগ ।
আজ এই আধুনিকতা অভিযোগের মাধ্যম,
দ্রুত এই যোগাযোগের সুবিধা বিচ্ছেদের কারণ ।
এই সব এড়িয়ে না গেলেই কি নয় ?
তুমি না হয় আধুনিকতা এড়িয়ে আমায় চিঠি দিয়ো ।
সারা দিন এর পর ক্লান্তি মাখা দু’চোখ ভরে তোমার চিঠি পড়বো ।
অপেক্ষায় থাকবো নতুন খামে চিঠির আশায় ।
দেখার তৃপ্তি মেটাতে না হয় নদী কিংবা পুকুরের কাছ তাই এসো ।
গাছের নিচে বসে অপেক্ষায় না হয় থাকলে ,
আমি কাজের বাহানায় তোমার কাছে ছুটে চলে আসতাম ।
পারবে না সেই যুগ আমাকে উপহার দিতে ?

কোন মন্তব্য নেই:
Jhu Jhu
Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .