প্রত্যাশার প্রেম
উনাইশৈ মারমা
কেমন প্রেম চাও গো কবি ?
কেমন চাও প্রেমিক,
কেন এমন ধূসর জগত ?
বিপ্লবীর নারী বলবে হেসে,
বারুদের সুবাস চাই গো আমি,
চাই প্রতিবাদী প্রেমিক ।
ভয় ভীতি থাকবে না তার,
নিরবে বুদ্ধির পরিচয় যার ।
খোঁপায় বনফুল গুঁজবে সে,
কানের কাছে বলবে হেসে,
মিছিলে যাও জুম্মবী, গর্জে তোলো ঝংকার ।
ধূসর জগত রাঙাবে সে,
রাঙিয়ে দিবে ক্যানভাস ।
এমন প্রেমিক চিই গো আমি,
তেমন প্রেম চাই ।
অবসরে এসে বলবে এসে,
ভালবাসি জুম্মবী ।

কোন মন্তব্য নেই:
Jhu Jhu
Welcome to my blog. I don't know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .