রঙিন পাখি
জ্যোতি বসু চাকমা
রঙিন এক পাখি আসে,
পূর্ণিমার সেই চাঁদরাতে,
ডানায় তার রঙের পালক,
জ্যোৎস্না ছড়ায় মন দুয়ারে ।
বলে পাখি, “ঘুম ভাঙাও,
স্বপ্ন ছুঁতে পা বাড়াও !
খেলতে খেলতে শেখা হয়,
নতুন দিনে নতুন জয় ।
কলম দিয়ে ছবি আঁকি,
তাতে বসে রঙিন পাখি ।
বইয়ের পাতায় রাজা-রানী,
সবই আমার বন্ধু জানি ।
ভালো কাজ করি আমি
খুশি হয় আব্বা-আম্মি ।
সবাই মিলে গাই এই গান,
শিশুরা হোক দেশের প্রাণ !

কোন মন্তব্য নেই:
Jhu Jhu
Welcome to my blog. I know how much my blog will help you. Can not help as you like? Let me know your choice in the comments to get your choice. I will try to give your favorite poems and books. Thank you for coming to my blog, come back .